চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও কনের অভিভাবকদের ২০ হাজার টাকা জরিমানাও করেন বিচারক।
সোমবার (২৬ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
তিনি জানান, কঠোর লকডাউন উপেক্ষা করে রোববার (২৫ জুলাই) রাতে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে ১০ম শ্রেণির ছাত্রী ও পৌর এলাকার চালা অফিসপাড়া মহল্লায় নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন চলছিল।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুটি বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় বর-কনের অভিভাবকদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’
করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...
জাতীয়
গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ
শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...
বিনোদন
নোবেল গ্রেফতার
২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খেলাধুলা
লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন
গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...
শাহজাদপুর
শাহজাদপুরে হযরত আলী ফাউন্ডেশন ইউএসএ'র উদ্যোগে ৫'শ পরিবারকে অর্থ সহায়তা প্রদান
আজ (মঙ্গলবার) শাহজাদপুরে হযরত আলী ফাউন্ডেশন ইউএসএ'র উদ্যোগে করোনা ভাইরাসের ক্রান্তিকালে কর্মহীন হয়ে মানবেতর দিনযাপনকারী...
