মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের একটি হাসপাতালের পেছন থেকে এক কোভিড রোগীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম চিত্তরঞ্জন বেরা (৫৮)। তিনি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলাইকুণ্ডা গ্রামের বাসিন্দা। হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার ঘটনায় হাসপাতালের গাফিলতিকেই দায়ী করেছেন নিহতের পরিবার। আনন্দবাজার জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন ওই রোগী। শনিবার সকালে হাসপাতালের পেছনে তার লাশ পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন চিত্তরঞ্জন। আশেপাশে খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল। শনিবার সকালে হাসপাতালের পেছন দিকে তার লাশ মেলে। কিন্তু তিনি ওয়ার্ড থেকে বের হলেন কীভাবে? তার কোনো সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। পরিবারের দাবি, চিত্তরঞ্জন নিখোঁজ থাকার কথা শুরুতে তাদের জানানো হয়নি। শুক্রবার চেষ্টা করেও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা। শনিবার সকালে যোগাযোগ করা হলে জানানো হয়, রোগীকে পাওয়া যাচ্ছে না। এর ঘণ্টা তিনেক পরে হাসপাতাল থেকে জানায়, রোগীকে পাওয়া গেছে। তবে মৃত অবস্থায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগী মানসিক অবসাদে ভুগছিলেন। তবে নিহতের ভাইপোর দাবি, তার কোনো মানসিক সমস্যা ছিল না।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...