শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
06 শাহজাদপুর সংবাদ ডটকমঃ মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদকে স্মরণকালের শ্রেষ্ঠ বেয়াদব বলে অভিহিত করেছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এসময় মুক্তিযুদ্ধে তার অবস্থান নিয়েও প্রশ্ন তুলেন তিনি। রোববার ধানমন্ডির ৩২ নাম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে পাশাপাশি দুটি সমাবেশ হচ্ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। পশ্চিম দিকে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। বিপরীত দিকে মোটরচালক লীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন ড. হাছান মাহমুদ। এসময় হাছান মাহমদুকে উদ্দেশ্য করে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ওর মতো বেয়াদব আমি আর দেখি নাই। সে স্মরণকালের শ্রেষ্ঠ বেয়াদব। আমি এই বেয়াদবি আর সহ্য করবো না। উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের কাছে এই বেয়াদবির বিচার দিয়ে গেলাম। ক্ষুব্ধ সাজেদা বলেন, “এখানে পাল্টাপাল্টি বক্তব্য হবে না। এই জামায়াতি কায়দায় পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ অতীতে করেনি, এখনো আশা করিনি। সাজেদা চৌধুরী আরো বলেন, যখন লাশ পড়েছিল তিন দিন। কেউই ছিল না। প্রতিবাদ করেনি। এখন অনেকেই নেতা বনে গেছে। বঙ্গবন্ধুর নামে প্রচার শুরু করেছে। তিনি হাছানকে উদ্দেশ্য করে বলেন, উনি কে? কী ছিলেন? মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন? আমি জানি। কিভাবে উনি নেতা হয়েছেন তাও জানি। ‘এই ধরনের আস্ফোলন আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি’ উল্লেখ করে সাজেদা আরো বলেন, এখন নতুন নতুন নেতার জন্ম হচ্ছে, তারা বেয়াদবি শুরু করেছে।       শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/মোঃ নুরুল ইসলাম/এন ইসলাম/30.09.2014

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...