মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সিলেট: আরও একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা পেলো সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক)। মঙ্গলবার (১৪ জুলাই) সিওমেক’র ১২তম ব্যাচের শিক্ষার্থীরা রোগীদের সেবায় একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দেন। এ নিয়ে চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন পেলো সিওমেক হাসপাতাল। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সিওমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানের কাছে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাটি (এইচএনএফসি মেশিন) হস্তান্তর করা হয়। এ সময় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান বলেন, মেশিনটি আইসিইউতে চিকিৎসাগ্রহণকারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অত্যন্ত কাজে লাগবে। যা দিয়ে রোগীদের প্রয়োজন মাফিক উচ্চচাপে অক্সিজেন সরবরাহ করা যাবে। তিনি সিলেটবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, সিলেটবাসীর কল্যাণে চিকিৎসাসেবা দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। আমাদের প্রস্তুতি, পরিকল্পনা ও চেষ্টা অব্যাহত আছে। হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, এরআগে চট্টগ্রাম চেম্বার অব কমার্স থেকে একটি, সমাজ কল্যাণ সচিব দু’টি ও মঙ্গলবার ওসমানী মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থীরা একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন দিলেন। এদিন ১২তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তর করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক (ইপিআই) ডা. সফিকুর রহমান ও সিলেট বিভাগের সাবেক পরিচালক (স্বাস্থ্য) সিলেট ডা. বনদীপ লাল দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ ও সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. আদনান চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, হাই ফ্লো ন্যাজাল ক্যানেলা মেশিন দিয়ে করোনা রোগীদের প্রয়োজন মাফিক উচ্চ চাপে অক্সিজেন সরবরাহ করা যায়। রোগীর প্রয়োজনে সর্বোচ্চ মিনিটে ৭০ লিটার অক্সিজেন সরবরাহ করা যায়। যা ভেন্টিলেশনের চেয়েও বেশি অক্সিজেন সরবরাহ করে। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...