শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে (অকৃষি-কৃষি) ভাগ পাবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ। বিধবারা স্বামীর সব সম্পত্তির ভাগ পাওয়ার অধিকার রাখে না দাবি করে ১৯৯৬ সালে খুলনা কোর্টে মামলা করেন এক নারীর দেবর জ্যোতিন্দ্রনাথ মন্ডল। বিচারিক আদালত ওই মামলার রায়ে বলেন, বিধবারা স্বামীর অ-কৃষি জমিতে অধিকার রাখলেও কৃষি জমির অধিকার রাখেন না। এরপর সে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। পরে উভয়পক্ষের দীর্ঘ শুনানি এবং বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত নিয়ে হাইকোর্ট তার রায়ে বললেন, হিন্দু বিধবা নারীরা অ-কৃষি জমির মতো স্বামীর কৃষি জমির মালিক হবেন। ৮৩ বছর ধরে স্বামীর কৃষি জমিতে কোনো প্রাপ্য ছিল না হিন্দু বিধবাদের। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই অসঙ্গতি দূর করে রায় দিলেন হাইকোর্ট। বুধবারের এ রায়ের ফলে হিন্দু নারীরা সেই উত্তরাধিকারের স্বীকৃতি পেলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিডি প্রতিদিন    

সম্পর্কিত সংবাদ

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ