মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : গতকাল শনিবার ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার প্রায় ২ হাজার বানভাসী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। শাহজাদপুর পৌর এলাকার রুপপুর মহল্লায় স্থানীয় সংসদ সদস্যর বাস ভবনে ৯ টি ওয়ার্ডের বিভিন্ন মহল্লার প্রায় দুই হাজার অসহায়, দুস্থদের মাঝে রান্না করা ভাত, ইলিশ মাছ, ডাউল, সবজিসহ বিভিন্ন রকম খাবার পরিবেশন করা হয়। এর পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন তিনি বন্যা দুর্গতদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের কষ্ট দেখে -আমার ব্যক্তিগত উদ্যোগে এ খাবারের ব্যবস্থা গ্রহন করেছি। আপনারা বিপদে ধৈর্য হারাবেন না। বন্যা প্রাকৃতিক দুর্যোগ। এ দুর্যোগ সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আমরা সবসসময় আপনাদের সাথে পাশে আছি। বন্যা পরবর্তীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পুনঃবাসনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।’ খাবার বিতরণকালে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা বলেন, ‘দুর্যোগ মোকাবেলার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, সরকারের কাছে প্রচুর ত্রাণ সামগ্রী মজুদ আছে। ত্রাণ থেকে কেউ বঞ্চিত হবেন না। আওয়ামী লীগ নেতা গোলাম মওলা আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, পৌর মেয়র নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, আওয়ামী লীগ নেতা গোলাম মওলা আজম, রফিকুল ইসলাম বাবলা, শামছুল আলম, আমিরুল ইসলাম শাহু, আলহাজ্ব হায়দার আলী, আশিকুল হক দিনার সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এলাকার দুস্থ অসহায় বন্যার্তরা বিরাজমান বন্যাজনিত দুর্যোগ-দুর্ভোগে স্থানীয় এমপিকে সাথে পাশে পেয়ে মানষিক স্বস্তি প্রকাশ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা