শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সাউটতলা গ্রামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে কাজীপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পরিবার ও পুলিশ। তার নাম লিপি খাতুন (১৩)। বাবার নাম মনিরুজ্জামান। লিপি স্থানীয় মেঘাই উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। পরিবার ও থানা-পুলিশের ভাষ্য, সকালে লিপি প্রাইভেট পড়তে যায়। এরপর মা-বাবাও বাড়ি বাইরে যান। বিকেলে তাঁরা বাড়ি ফিরে লিপির কক্ষের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও লিপি সাড়া না দেওয়ায় জানালার ফাঁক দিয়ে মা-বাবা দেখতে পান সে আড়ার সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলছে। পরে দরজা ভেঙে তাঁরা ঘরে প্রবেশ করেন। খবর পেয়ে পুলিশ লিপির লাশ উদ্ধার করে। বাবা মনিরুজ্জামান বলেন, তাঁর মেয়ে সকালে প্রাইভেট পড়তে গিয়েছিল। সে সময় তাকে বিষণ্নও মনে হয়নি। প্রাইভেট পড়তে গিয়ে এমন কোনো ঘটনা ঘটে থাকতে পারে, যার কারণে তাঁর মেয়ে মারা গেছে বলে মনে করছেন তিনি। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ড জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে উত্ত্যক্ত বা প্রেমঘটিত কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করা হবে বলে তিনি জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

বাংলাদেশ

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

আমগাছে আম ধরে, জামগাছে জাম। সে নিয়ম অনুযায়ী লিচুগাছে লিচু ছাড়া অন্য ফল ধরার কথা নয়। কিন্তু এ নিয়ম ভেঙে ঠাকুরগাঁও সদর উপজ...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...