বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : গতকাল রোববার শাহজাদপুর উপজেলার স্থগিত হওয়া ১১ নং সোনাতনী ইউপি নির্বাচন সস্পন্ন হয়েছে । এদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১২ টি ভোটকেন্দ্রে স্থানীয় ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । জানা গেছে, প্রবলা যমুনার বুকে জেগে ওঠা দুর্গম চরাঞ্চলে ওই ইউনিয়নের অবস্থান ৷ ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ২৬ জন । এ নির্বাচনে ভোট কাষ্টিং হয়েছে ১২ হাজার চার'শ ৪৪ টি। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ লুৎফর রহমান নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ছয়'শ ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রুবেল রানা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার সাত'শ ২০ ভোট । অপর দিকে স্বতন্ত্র প্রার্থী মোঃ শামছুল হক পেয়েছেন ১'শ টি ভোট । ওই ইউপি নির্বাচনে ৯ টি ওয়ার্ডে মোট ৩৭ জন মেম্বর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ তন্মদ্ধে বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের মোঃ হযরত, মোঃ জিন্নাহ, মোঃ রফিক, মোঃ মজনু, মো:চান মিয়া, মোঃ আব্দুস ছামাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ৷ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মালেক । অপরদিকে, বিএনপি মনোনীত মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ চান মিয়া বিজয়ী হয়েছেন । পক্ষান্তরে, সংরক্ষিত মহিলা আসনে মোট ১১ জন প্রার্থীদের মধ্যে মোছাঃ ইনছানা খাতুন, মোছাঃ শাহনাজ পারভীন ও মোছাঃ জামিলা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । সোনাতনী ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে বলে দাবী করেছেন রিটার্নিং অফিসার ডাঃ আব্দুস ছামাদ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...