বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
একমুহূর্তে কীভাবে বিভক্ত হয়ে গেলো ইউরোপিয়ান ফুটবল? স্রেফ এক ঘোষণায়! ‘বিদ্রোহী লিগ’ হিসেবে ইউরোপিয়ান সুপার লিগের কথা অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, তবে সেটা ছিল গুঞ্জন। তবে রবিবার রাতে আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়ে দেওয়া হলো ইউরোপের শীর্ষ ক্লাবগুলো নিয়ে হতে যাচ্ছে প্রতিযোগিতাটি। ফিফা ও উয়েফা আপত্তি সত্ত্বেও তাদের অধীনে থাকা ক্লাবগুলোর এই ‘বিদ্রোহ’ স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছে না ফুটবলের দুই সংস্থা। উয়েফা তো হুঁশিয়ারি দিয়েই রেখেছে, সুপার লিগে খেললেই সেইসব ক্লাব ও খেলোয়াড়কে নিষিদ্ধ করা হবে। শুধু ক্লাব ফুটবল থেকে নয়, জাতীয় দল থেকেও নিষিদ্ধ হবেন অংশ নেওয়া খেলোয়াড়েরা। নতুন ঘোষিত প্রতিযোগিতায় নাম লিখিয়েছে স্পেন, ইংল্যান্ড ও ইতালির ১২ ক্লাব। যার মধ্যে রয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের মতো সর্বজয়ী ক্লাব এই ক্লাবগুলোর অংশ নেওয়ার ঘোষণা যেহেতু এসেছে, সেহেতু ফুটবল বিশ্বের নামি-দামি অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে, উয়েফা যখন স্পষ্ট করে সুপার লিগে খেলার ‘শাস্তি’ জানিয়ে দিয়ে বিবৃতিতে। কী আছে বিবৃতিতে বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘(ইউরোপিয়ান সুপার লিগে) সম্পর্কিত ক্লাবগুলোকে ঘরোয়া, ইউরোপিয়ান কিংবা বিশ্ব পর্যায়ের যে কোনও প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হবে। এবং তাদের খেলোয়াড়দের জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগও কেড়ে নেওয়া হতে পারে।’ ইউরোপিয়ান সুপার লিগকে মনে করা হচ্ছে চ্যাম্পিয়নস লিগের আদলে গড়া নতুন একটি প্রতিযোগিতা। অর্থাৎ, ইউরোপের বড় ক্লাবগুলো যদি নতুন এই প্রতিযোগিতায় খেলতে নামে, তাহলে উয়েফার সবচেয়ে বড় প্রতিযোগিতার সেই রূপ- সৌন্দর্য আর থাকবে না। তাই উয়েফা ও ফিফা অনেক আগে থেকেই সুপার লিগ থামানোর কাজ করে যাচ্ছে। এরপরও যখন বড় ক্লাবগুলো এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন উয়েফা কড়া হুঁশিয়ারি দেওয়া ছাড়ার বিকল্প আর কিছু দেখেনি। খেলোয়াড়দের কী হবে ইউরোপিয়য়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা খেলোয়াড় ও ক্লাব নিষিদ্ধ করার যে কথা উল্লেখ করেছে, তাতে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা খেলোয়াড়ের ক্যারিয়ারের পেছনে লেগে যাচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। মেসির বর্তমান দল বার্সেলোনা, আর রোনালদো খেলছেন জুভেন্টাসে। দুটো ক্লাবই নাম লিখিয়েছে সুপার লিগে। উয়েফা যে হুঁশিয়াারি দিয়েছে, তাতে এই দুই ক্লাবের সঙ্গে মেসি-রোনালদোর সঙ্গে আরও অনেক বড় মাপের খেলোয়াড়ের নিষিদ্ধ হওয়ার শঙ্কার মেঘও জন্মেছে। আর সেটা শুধু ক্লাবে নয়, জাতীয় দলের ক্ষেত্রেও। ক্লাব নিষিদ্ধ হলে খেলোয়াড়রা এমনিতেই খেলতে পারবেন না, কিন্তু জাতীয় দলের বেলায় বিষয়টা জটিল হতে পারে। বিশেষ করে, সামনেই যখন ২০২২ বিশ্বকাপ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

রাজনীতি

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...