শনিবার, ২১ মার্চ ২০২৬

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন,  পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে। সেই সাথে আমীরে জামায়াত মাওঃ নিজামী সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা কান্ডের সাথে জড়িতদের চিহৃিত করে বিচার করতে হবে। আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান।রফিকুল ইসলাম খাঁন, মঙ্গলবার (০১ এপ্রিল)  সকালে  শাহজাদপুরের পোরজনা জারিফ এন্ড সাকিব চিলড্রেন পার্কে  উপজেলা জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শাহজাদপুর উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী নজরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ মিজানুর রহমানের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নিজাম উদ্দিন,  উপজেলা সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক, পৌর জামায়াতের আমীর মাওঃ আমিনুল ইসলাম,  উপজেলা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা  ছাত্রশিবির সাবেক সভাপতি মির্জা হুমায়ুন,  আব্দুস সবুর, আক্তার হেসেন, শাহজালাল, আল আমিন হোসেন,  রফিকুল ইসলাম প্রমূখ। ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা সাবেক ও বর্তমান ছাত্রশিবিরের প্রায় ৫শতাধিক নেতা-কর্মী ছাড়াও জামায়াত ও যুব জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

আইএস এর শক্তি ও অর্থের উৎস

আন্তর্জাতিক

আইএস এর শক্তি ও অর্থের উৎস

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জ জেলার সংবাদ

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার ভোররাত রাত ৩টা থেকে ১০ কিল...

করোনায় কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: অ্যাডানম গেব্রিয়েসাস

আন্তর্জাতিক

করোনায় কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: অ্যাডানম গেব্রিয়েসাস

বিশ্বের নানা প্রান্তে করোনার প্রভাব কমলেও এর ছাপ থাকবে দীর্ঘদিন এবং সেই সময়টা কয়েক দশকেরও বেশি বলে মন্তব্য করেছেন আন্তর্...

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

অর্থ-বাণিজ্য

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...

শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত

ধর্ম

শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত

ব্যাপক উৎসব উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের ৯৩টি দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনী