বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
গোটা পৃথিবীতেই সময়ের সবচেয়ে শক্তিশালী অভিনশিল্পীদের একজন ছিলেন তিনি, মাত্র ৫৩ বছর বয়সে বিদায় নিয়েছেন অজস্র মানুষকে বেদনায় নিথর করে দিয়ে। তার বিদায়ের আঘাত আর অপরিসীম শোক বুকে নিয়েই ইরফান খানের জীবনসঙ্গী সুতপা সিকদার লিখেছেন একটি নোট। ইরফান খানের টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশিত সেই চিঠির তর্জমা করা হলো পাঠকদের জন্য। ‘‘কীভাবে আমি এটাকে একটা পারিবারিক বিবৃতি বলতে পারি, যখন সারা পৃথিবী ইরফানের মৃত্যুটাকে ব্যক্তিগত শোক হিসেবে নিচ্ছে? কীভাবে আমি নিঃসঙ্গ বোধ করা শুরু করতে পারি, যখন লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে আমাদের সাথে কাঁদছে? আমি সবাইকে এই ব্যাপারে নিশ্চয়তা দিতে চাই, এটা হারিয়ে ফেলা নয়, এটা অর্জন। সে আমাদেরকে যা কিছু শিখিয়ে গেছে, সেটাই হলো এই অর্জন; আর এখন আমরা শেষপর্যন্ত এই শিক্ষাগুলো প্রয়োগ করতে পারবো এবং পারবো এগুলোকে বিকশিত করতে। তবুও, মানুষ ইতোমধ্যেই ওর ব্যাপারে যা জেনে যায়নি, আমি শুধু সেই শূন্যতাটুকু পূরণ করতে চাই।
পরিবারের সাথে ইরফান; Image Source: The Quint
যা ঘটেছে তা আমাদের জন্য অবিশ্বাস্য হলেও আমি ইরফানের ভাষাতেই বলতে চাই, “ব্যাপারটা জাদুকরি”, সে এখানে থাকুক বা না থাকুক, আর সে ঠিক এমনটাই ভালোবাসতো; সে কখনোই একমাত্রিক বাস্তবতা পছন্দ করত না। তার বিরুদ্ধে ঝাল ঝাড়ার স্রেফ একটাই কারণ আছে আমার: সে আমাকে সারাজীবনের জন্য অকেজো করে দিয়ে গেছে। পারফেকশনের প্রতি তার যে টান ছিল, সেটা আমাকে আর কোনোকিছুকেই মামুলী রূপে দেখে স্বস্তিবোধ করতে দেয় না। সে সবকিছুতেই একটা ছন্দ দেখতে পেতো, এমনকি বেসুরো শব্দ আর বিশৃঙ্খলাতেও, তাই আমি সেই ছন্দের সঙ্গীতে গাইতে ও নাচতে শিখে গেছি, তা আমার গলাটা যতোই বেসুরো হোক না কেন, আর আমার নাচের দক্ষতাটা যতই ছন্নছাড়া হোক না কেন। মজার ব্যাপার হচ্ছে, আমাদের জীবনটা ছিল অভিনয়ের একটা মাস্টারক্লাস, তাই যখন ‘অনাহুত অতিথিদের’ আগমনটা ঘটল, ততদিনে আমি সেই বেসুরো শব্দেও একটা ছন্দ খুঁজে পেতে শিখে গেছি। ডাক্তারি রিপোর্টগুলো আমার কাছে ছিল চিত্রনাট্যের মতো, যা আমি নিখুঁত করে তুলতে চাইতাম, কারণ আমি চাইতাম সে যেন তার পারফরম্যান্সের জন্য একদম সূক্ষ্ম বিষয়টুকুও সেখানে খুঁজে পায়। এই পথচলায় কিছু দুর্দান্ত মানুষের দেখা পেয়েছি আমি, আর তালিকাটা অন্তহীন, কিন্তু এর মধ্যেও এমন কয়েকজন আছেন আমি যাদের নাম নিতে চাই, আমাদের অনকোলজিস্ট ডা. নিতেশ রোহতগি (ম্যাক্স হসপিটাল সাকেত), যিনি সবার আগে আমাদের হাতটা ধরেছিলেন, ডা. ড্যান ক্রেল (যুক্তরাজ্য), ডা. শিদরভি (যুক্তরাজ্য), আমার হৃৎস্পন্দন ও অন্ধকারে আমার লণ্ঠন ড. সেবন্তী লিমায়ে (কোকিলাবেন হাসপাতাল)। এই সফরটা কতটা অসাধারণ, সুন্দর, দুর্বার, যন্ত্রণাদায়ক, আর উত্তেজনাকর ছিল সেটা ব্যাখ্যা করা কঠিন। আমি এই আড়াই বছরকে একটা বিরতি হিসেবে নিয়েছি; যার নিজস্ব সূচনা, প্রবহমানতা আর দৃশ্যকাব্যের চরম সীমায় পৌঁছে যাওয়া আছে; ইরফান ছিল যেখানে অর্কেস্ট্রা নির্দেশকের চরিত্রে; যেই সময়টা ছিল আমাদের বন্ধুত্বের পঁয়ত্রিশ বছরের চেয়ে আলাদা; আমাদেরটা তো বিয়ে ছিল না, ছিল মিলন।
ইরফান ছিল সেখানে অর্কেস্ট্রা নির্দেশকের চরিত্রে; Image Source: Irrfan Khan's Instagram
আমি আমার ছোট্টো পরিবারটিকে দেখতে পাই, একটি নৌকায়, যা বাইছে আমার দুই ছেলে বাবিল আর আয়ান, ইরফান দিকনির্দেশনা দিচ্ছে তাদেরকে, ওখান থেকে না, এখান থেকে মোড় নাও, কিন্তু জীবন যেহেতু কোনো সিনেমা নয়, এবং এখানে রিটেকের কোনো কাহিনী নেই, তাই আমি আন্তরিকভাবে চাই, আমার ছেলেরা তাদের বাবার দিকনির্দেশনা মাথায় রেখে নিরাপদে নৌকা বাইবে, এবং ঝড়ের ভেতর দিয়েই তীরে পৌঁছবে। আমি আমার ছেলে দুটোকে জিজ্ঞেস করেছিলাম, যদি সম্ভব হয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাদের বাবার দেয়া এমন একটি শিক্ষা সম্পর্কে সংক্ষেপে বলতে।
বাবিল: অনিশ্চয়তার নৃত্যের কাছে আত্মসমর্পণ করতে এবং এই মহাবিশ্বের ওপর তোমার আস্থা রাখতে শেখো। আয়ান: তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শেখো, এটা যেন তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে।
একটা বিজয়ী হওয়া পথচলা শেষে বিশ্রাম নেবে বলে আপনারা তাকে যেখানে দাফন করেছেন, সেই জায়গায়, তার প্রিয় রাতের রানী হাসনুহানা ফুলের গাছটা যখন রোপণ করবো আমরা, তখন চোখ থেকে ঝরে পড়বে অশ্রুধারা। একটু সময় লাগলেও একসময় তাতে ফুল ফুটবে। সেই ফুলের ঘ্রাণ সেসব আত্মাকে স্পর্শ করবে, যাদেরকে ভক্ত বলবো না আমি, আসছে দিনগুলোতে যাদের জানবো পরিবার বলে।’’
আরো খবরঃ আমি কোনো দলের নই, ১৬ কোটি মানুষের : রাষ্ট্রপতি মশার দখলে শাহজাদপুর পৌর শহর ধর্ষণ ঠেকাতে ইলেক্ট্রিক ব্রা

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...