বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ সংবাদদাতা:: গত বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরাম সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের পদযাত্রা ও গণসঙ্গীতের আয়োজন করে। সিরাজগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারের পাদদেশ থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে এসে শেষ হয়। এ সময় পদযাত্রায় অংশ গ্রহনকারী সাংস্কৃতিক কর্মীরা দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তি করেন। এ ছাড়া ট্রাকের ভ্রাম্যমান মঞ্চে গণসঙ্গীত পরিবেশন করা হয়। পদযাত্রায় সাংস্কৃতিককর্মী,শিক্ষার্থী,কর্মজীবী পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। এ পদযাত্রা শুরুর আগে সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের আহবায়ক জান্নাত আরা তালুকদার হেনরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব দিলীপ গৌরের পরিচালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

SIRAJGANJ - 11.08.16.. (1)

এতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী শফিকুল ইসলাম সফি,সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জেনিয়া আখতার,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী আশরাফুল ইসলাম চৌধূরী জগলু,শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী,সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুজ্জামান দুদু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল,জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য হীরক গুণ,জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...