বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আল-আমিনকে (৩০) কারাগারে পাঠিয়েছে আদালত। সে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার মৃত আকতার হোসেনের পুত্র। মঙ্গলবার বেলা ১২টায় বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। জামিনের শুনানী শেষে আদালতের বিচারক সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরোল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করলে বিকেল ৪টায় তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য চলতি বছরের ৩১ জানুয়ারী ২০ দলীয় জোটের অনির্দিষ্ট কালের অবরোধ চলাকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতীতে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সায় পেট্রোল হামলা চালায় অবরোধকারীরা। এঘটনায় অটোরিক্সার চালকসহ ৫ যাত্রী দগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাদের সিরাজগঞ্জ জেনারেল হামপাতালে ভর্তি করার পর গনেশ দাস (৪০) নামে এক সিএনজি অটোরিক্সা যাত্রীর (পান ব্যবসায়ী) মৃত্যু হয়। এঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন বাদী হয়ে বিএনপি জামায়াতের ১৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জনকে আসামী করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা (মামলা নং ৪৫/১৫) দায়ের করেন। এই মামলায় এজাহার ভুক্ত আসামী ছাত্রদল নেতা আল-আমিন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...