বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জের নিমগাছি মৎস্য প্রজনন কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা ছদরুল হোসেন মন্ডল নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাড়াশ-ভূইয়াগাঁতী আঞ্চলিক সড়কের মধ্যবর্তী সরাইচন্ডিতে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল যোগে তিনি অফিসে ফিরছিলেন। পথে গাছের সাথে আকস্মিক ধাক্কা খেয়ে রাস্তা পাশের পড়ে যান। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান দেখতে পেয়ে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি। ঝিনাইদহের শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছে। সকালে জামাল হোসেন মোটরসাইকেল যোগে বাকিতে বিক্রিত মোটরসাইকেলের কিস্তির টাকা আদায়ের জন্য হাটফাজিলপুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়। সেসময় স্থানীয়রা দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জামালের অবস্থার অবন্নতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধবার সকালে মালবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে চালক আমির হোসেন নিহত হয়েছেন। আমির হোসেন উপজেলার চর ইসলামপুর এলাকায় পিকআপ ভ্যানে করে চুলা সরবরাহ শেষে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। তথ্য সুত্রঃ ‍SA Tv news

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...