শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
siraj

শাহজাদপুর সংবাদ ডটকম : সিরাজগঞ্জে চায়না কোম্পানি নির্মিত পানি উন্নয়ন বোর্ডের মোল্লাবাড়ীর ১নং ক্রসবার বালির বাঁধে আবারো ধ্বস দেখা দিয়েছে। শুক্রবার দুপুরে ও সন্ধার আগে দু’দফা ধ্বসে বাঁধের প্রায় ৫০ মিটার অংশ ধসে যমুনা গর্ভে বিলীন হয়েছে। এর আগে ১১ জুলাই ৩’শ মিটার এবং ২৭ জুলাই ওই বাঁধের প্রায় আরো ৫০ মিটার ধ্বসে যায়। ধ্বসের কারনে বাঁধ সংলগ্ন পাড়ের দিকে আরো সাড়ে ৪’শ মিটার বালির অংশ ঝুঁকির মধ্যে পড়েছে। এদিকে, পাউবো ঠিকাদারদের দিয়ে বালিভর্তি জিওব্যাগ নিক্ষেপ করে সন্ধার আগেই ধ্বস নিয়ন্ত্রন করে। একই বাঁধে বার ধ্বসের কারনে পাউবো বেকায়দায় পড়েছে। নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল জানান, প্রবল ঘূর্ণাবর্তের কারনে চায়না ক্রসবার বালির বাঁধে আকস্মিক প্রায় ৫০মিটার ধবসে যমুনায় বিলীন হয়েছে। ধ্বস এখন প্রায় নিয়ন্ত্রনে। তিনি আরো বলেন, আর আগেও একই বাঁধের আরো সাড়ে ৩’শ মিটার ধ্বসে যমুনায় বিলীন হয়। উল্লেখ্য, বাঁধটি স্থায়ী ভাবে সুরাক্ষায় চায়না হারবার কোম্পানী বর্তমানে কাজ করছে।

সম্পর্কিত সংবাদ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

আইন-আদালত

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

ইতিহাস ও ঐতিহ্য

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

রাজনীতি

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও গণমানুষের কল্যাণে যেসকল উন্নয়ন করে চলেছেন ত...