বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
যমুনার প্রবল স্রোতে ধসে গেছে সিরাজগঞ্জের শিমলা-২নং স্পারের অন্তত ১০০ মিটার এলাকা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ধসের বিস্তৃতি ঠেকাতে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিলেও এলাকা জুড়ে দেখা দিয়েছ আতঙ্ক। নদীগর্ভে বিলীনের আশঙ্কায় ইতিমধ্যেই বাঁধ অভ্যন্তরের পাঁচ ঠাকুড়ি গ্রামের প্রায় ৫০টি বসতবাড়ি অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল আলম জানান, বুধবার রাতে সদর উপজলার ছোনগাছা ইউনিয়নের শিমলা স্পারের প্রায় ১০০ মিটার এলাকা ধসে যায়। রাতে ধ্স নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধস অব্যাহত থাকে। তবে ধস ঠকাতে পাউবো দুপুর পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সদর উপজলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানান, বাঁধ ধসের কারণে ইতিমধ্যেই ৫০টি বসতবাড়ি নদীতে ভেঙে পড়ার আশঙ্কায় অন্যত্র সরিয়ে নেয়া হয়ছে। প্রাথমিকভাবে তাদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ২০০০-২০০১ অর্থ বছরে যমুনার গতিপথ পরিবর্তন করে ভাঙন থামাতে শিমলা এলাকায় এই মাটির স্পারটি নির্মাণ করা হয়। এরপর বেশ কয়কবার স্পারটি সংস্কার করা হয়েছে। চলতি বছরর ৩০ মে যমুনার পানি বদ্ধিতে স্পারের স্যাংকের (স্পারের মাটির অংশ) প্রায় ২১ মিটার ধস গিয়েছিল। সেই সময় পানি উন্নয়ন বোর্ড বালি বোঝাই জিওব্যাগ ফেলে ধ্বস নিয়ন্ত্রণে আনে। বুধবার রাতে বাঁধের সংস্কার করা স্থানসহ বাঁধের আবারও ১০০ মিটার এলাকা ধসে যায়। সিরাজগঞ্জ পানি উনয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, সম্প্রতি বাঁধের সংস্কার করা স্থানসহ মাটির অংশের প্রায় ১০০ মিটার নদীত ধসে গেছে। আমরা ধসে যাওয়া স্থানে জিওব্যাগ ফলে ধস নিয়ন্ত্রণের উদ্দ্যোগ নিয়েছি। দ্রুত সময়র মধ্যে কাজ শুরু করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”