বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
ডেস্ক রিপোর্ট :: সিরাজগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে জীবন শেখ (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মিলন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। শিশুটি হৈমবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার আরশিনগরে। ধর্ষক জীবন ওই শিশুর আপন খালাতো ভাই এবং ওই এলাকার শাহজাহান আলীর ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ধর্ষিত শিশুটির মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে মা সেখানে কাজ করতে যান। দুপুরের দিকে শিশুটি স্কুল থেকে ফেরার পর ঘরে একাই ছিল। এ সুযোগে খালাতো ভাই জীবন ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে গোসল করিয়ে ধর্ষণের আলামত নষ্ট করে সে পালিয়ে যায়। ঘটনার পর পরই শিশুটি মায়ের কাছে গিয়ে ঘটনার কথা জানায়। মা আসমা খাতুন রাত সোয়া ১০টার দিকে থানায় এসে লিখিত অভিযোগ করেন। রাত ১১টার দিকে ভাঙ্গাবাড়ি মিলন মোড় এলাকায় অভিযান চালিয়ে জীবনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আজ বুধবার শিশুটির মেডিক্যাল পরীক্ষা করানো হবে বলে জানান ওসি।     সূত্র: www.facebook.com/Sirajganj24

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...