মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

মিঠুন বসাক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর সদস্যরা।

আটককৃত আসামী সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর গাড়াদহ উত্তরপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে কাশেম আলী (৪৫)।

রবিববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া থানাধীন বাবলাপাড়া গ্রামস্থ বাবলাপাড়া জামে মসজিদের সামনে উল্লাপাড়া-শাহাজাদপুরগামী হাইওয়ে পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় । এ সময় তাহার নিকট হইতে ১৯৮ পিস ইয়াবা, ০১ টি মোবাইলসেট ও নগদ ১,০০০/- টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...