শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নিজস্ব সংবাদদাতাঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সোহেল রানা মিঠুন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ গোপনে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জের মালশাপাাড়া কবরস্থানে সদর থানা পুলিশের উপস্থিতিতে লাশটি দাফন করা হয়। এ সময় মৃত ব্যক্তির পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। সোহেল রানা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। গত ৪ বছর ধরে ঢাকায় বসবাস করছিলেন তিনি। করোনায় আক্রান্ত সোহেল কিডনি রোগেও ভুগছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর জানান, করোনায় আক্রান্ত হয়ে সোমবার সকালে সোহেল রানা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি সিরাজগঞ্জে হওয়ায় পরিবারের লোকজন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাকে সিরাজগঞ্জে দাফন করার ইচ্ছা প্রকাশ করেন। শেষ ইচ্ছা অনুযায়ী, মরদেহ নিয়ে ওই ব্যক্তির স্ত্রী অ্যাম্বুলেন্সযোগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জে আসেন। এর পরপরই মালসাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তবে সিরাজগঞ্জে তার জানাজা হয়নি। লাশ দাফনের পরই মৃত ব্যক্তির স্ত্রী অ্যাম্বুলেন্স নিয়ে চলে যান বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীরা জানান, আগেই কবর তৈরি করা ছিল। তিনজন ব্যক্তি নরমাল নিরাপত্তা সুরক্ষা সরাঞ্জম (পিপিই) পড়ে লাশ কবরে নামায়। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অ্যাম্বুলেন্সযোগে মৃতদেহ নিয়ে ওই ব্যক্তির স্ত্রী সিরাজগঞ্জে আসেন। তবে লাশটি দাফনে পুলিশ সহায়তা করে। এ সময় তার স্ত্রী দাফনের স্থান থেকে ২০০-৩০০ মিটার দূরে ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”