নিজস্ব প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা বিএনপি ও জামায়াতের ৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এরা হলেন, উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম গোলাম হোসেন, উল্লাপাড়া উপজেলার গোলাইগাড়ী গ্রামের কোরবান সরদারের ছেলে জামায়াতকর্মী প্রফের হাসান আলী, একই মহল্লার সাইদুল প্রামানিকের ছেলে জামায়াতকর্মী নুরুল ইসলাম, হেমন্তবাড়ি এলাকার আতাহার আলীর ছেলে জামায়াতকর্মী রেজাউল হোসেন, বয়রা হোরপাড়া গ্রামের ফয়েজ আলীর ছেলে মোক্তার হোসেন। মঙ্গলবার দুপুরে বিএনপি জামায়াতের এই ৫ নেতাকর্মী নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। জামিনের শুনানী শেষে বিকেল সাড়ে ৩টায় আদালতের বিচারক জেলা ও দায়রা জজ জাফরোল হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য, জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদন্ডের আদেশকে কেন্দ্র করে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১ টায় উল্লাপাড়ায় জামায়াতের নেতাকর্মীরা শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় দোকান, বাস কাউন্টারে ব্যাপক হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ করে। এঘটনায় উল্লাপাড়া আল-হামরা বাস কাউন্টারের ম্যানেজার আবুল কালাম বাদী হয়ে ১৯৩ বিএনপি জামায়াত নেতাকর্মীকে আসামী করে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। এই মামলায় বিএনপি ও জামায়াতের ৫ নেতাকর্মী মঙ্গলবার আদালতে আত্নসমর্পন করে জামিনের আবেদন করেন।সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...
ফটোগ্যালারী
শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...
