শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বর্ষণের ফলে দ্রুতগতিতে বেড়ে চলেছে যমুনা নদীর পানি। এতে সিরাজগঞ্জের যমুনা অধ্যুষিত চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হয়ে তলিয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি। শুক্রবার (২৯ মে) বিকেলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, গত কয়েক বছরে যমুনায় এত দ্রুতগতিতে পানি বাড়তে দেখা যায়নি। এক সপ্তাহের ব্যবধানে ৩ দশমিক ৭৭ মিটার পানি বেড়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭৯ মিটার। এক সপ্তাহ আগে শুক্রবার (২২ মে) যেখানে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ০২ মিটার। তিনি আরও বলেন, এখনো বিপদসীমার এক দশমিক ৫৬ মিটার নিচ দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছে। তবে আরও দু-তিন দিন পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এরপর থেকে আবার কমতে পারে। এদিকে দ্রুতগতিতে যমুনার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের শত শত একর ফসলি জমি। যমুনা অধ্যুষিত জেলার ৫টি উপজেলার প্রায় ২০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শাহজাদপুর উপজেলার সোনাতনী, জালালপুর কৈজুরী, সদর উপজেলার কাওয়াকোলা, মেছড়া, কাজিপুরের খাসরাজবাড়ী, মাইজবাড়ী, তেকানি, নাটুয়ারপাড়া, চর গিরিশ ও নিশ্চিন্তপুর এবং চৌহালীর স্থল, ঘোড়জান, সদিয়া চাঁদপুর ইউনিয়নের নিম্নভুমি প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. হাবিবুল হক জানান, চরাঞ্চলের ৯০ একর জমির পাট, ৫০ একর জমির তিল সম্পূর্ণরূপে তলিয়ে গেছে। এছাড়াও টানা বৃষ্টির ফলে ৫৮০ একর জমির সবজি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অনেক জমির পাকা ধান তলিয়ে গেছে। পানির মধ্যে থেকেই কৃষকেরা ধান কেটে ঘরে তুলছেন।

সম্পর্কিত সংবাদ

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

আন্তর্জাতিক

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

শাহজাদপুর

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস...

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

এদিন রাত ৯টার দিকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আত্মহত্যা প্ররোচনার দায়ে রাতেই স্বামী কলেজ শিক্ষক কনার মন্ডলকে আট...

সেফুদার ‘নাতনি’ হেলেনা, ছিল আর্থিক লেনদেন

বাংলাদেশ

সেফুদার ‘নাতনি’ হেলেনা, ছিল আর্থিক লেনদেন

বিভিন্ন অভিযোগে গ্রেফতার হওয়া হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে অস্ট্রিয়া প্রবাসী আলোচিত বাংলাদেশি নাগরিক সেফুদার নিয়মিত যোগাযোগ...