শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাব মিলনায়তনে তাৎক্ষণিক ভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, শাহজাদপুর প্রেস ক্লাবের উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকা বিধিবহির্ভূত ভাবে অন্য প্রকল্পে ব্যবহারের কথা বলে বরাদ্দকৃত টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে ইউএনও সাদিয়া আফরিন প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপস্থিত সাংবাদিকদের সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদে এদিন প্রেস ক্লাব মিলনায়তনে জরুরি ভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইউএনও সাদিয়া আফরিনের ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। সেইসাথে আগামীকাল

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ইউএনও সাদিয়া আফরিনের অপসারণ দাবী করে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, ওমর ফারুক, কোরবান আলী লাভলু, আল আমিন হোসেন, মামুন রানা প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকেট ছেড়ে ওয়ার্নার এখন তেলেগু সিনেমার নায়ক

খেলাধুলা

ক্রিকেট ছেড়ে ওয়ার্নার এখন তেলেগু সিনেমার নায়ক

করোনা ভাইরাসের কারনে থমকে গিয়েছে পুরো ক্রিকেট বিশ...

ক্যারিয়ারের দুই ‘আক্ষেপ’ জানালেন শচীন

খেলাধুলা

ক্যারিয়ারের দুই ‘আক্ষেপ’ জানালেন শচীন

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারেও কোনো অপ্রাপ্তি, কোনো আক্ষেপ থাকতে পারে এটা হয়তো কখনো ভাবায়...