বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পুলিশের বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া ৪ হাজার ৬৬৫ বোতল ফেন্সিডিল ও ১৭৯ কেজি ৫০০ গ্রাম গাজা ধ্বংস করা হয়। মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন ডিআইজি। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার (পিপিএম)। এ সময় জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুপ্রিয়া রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামনসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য ধ্বংস শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিআইজি বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই মাদক নির্মূল সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি বলেন, মাদক থেকে পরিত্রাণ পেতে পুলিশের পাশাপাশি অভিভাবক, সুধীমহল সকলকেই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশের ১৩ থেকে ৩২ বছর ৫০ লাখ শিশু-কিশোর ও যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। এ পরিসংখ্যান খুবই উদ্বেগজনক। এটা থেকে পরিত্রান পেতে হলে শুধু সীমান্ত এলাকার মাদক পাচার বন্ধ হলে চলবে না। সকল শ্রেণী-পেশার মানুষকে সচেতন হতে হবে। ইতিমধ্যে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের সনাক্ত করতে রাজশাহী বিভাগের তিনটি জেলায় ওয়েবসাইট চালু হয়েছে। বাকী ৫ জেলাকে শীঘ্রই এর আওতায় নিয়ে আসা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...