বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌর এলাকায় গোলাম মোস্তফা (৪৫) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার সকালে শহরের রাণীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা রাণীগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান সিকদার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই হত্যা রহস্য উদঘাটনে পুলিশ প্রশাসন তৎপর। সকালে রাণীগ্রাম বাজারে একটি দোকানের সামনে বসেছিলেন গোলাম মোস্তফা। এ সময় কয়েকজন সন্ত্রাসী এসে পেছন থেকে তাকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদও আসনের এমপি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না হাসপাতালে গিয়ে মরহুমের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বিএনপি জামাতের সন্ত্রাসীরা গোলাম মোস্তফাকে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। অতি স্বত্তর জামাত বিএনপির সন্ত্রসীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...