মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরানদহ গ্রাম থেকে পিতা ও দুই পুত্রসহ ৪ জেএমবি সদস্য আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোর রাতে সলঙ্গার এরানদহ গ্রামের জামিয়াতুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় গোপন বৈঠক করার সময় এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, সিরাজগঞ্জ জেলা জেএমবির শায়েখ ও সলঙ্গা থানার নলকা ইউপির এরানদহ বাজার এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৫৫), তার দুই ছেলে বোরহান উদ্দিন (২৮), ইমরান আলী (২৬) ও কাজিপুর থানার গান্ধাইল দক্ষিন পাড়ার মৃত ইছাহাক উদ্দিনের ছেলে ও জেলা জেএমবির কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক (৪৯)।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, গোপনে বৈঠক করছে এমন সংবাদ নিশ্চিত হয়ে সিরাজগঞ্জের ডিবি পুলিশ ও সলঙ্গা থানা পুলিশ যৌথভাবে ওই মাদ্রাসায় অভিযান চালায়। এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও পিতা ও দুইপুত্রসহ ৪ জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি তাজা ককটেল, বিপুল পরিমান বোমা তৈরীর উপকরণ ও বেশ কিছু জেহাদী বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা সকলেই জেএমবির সক্রিয় সদস্য। জেএমবির সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ ও জিহাদী বই বিতরণ সহ সংগঠনের কর্মপন্থা নির্ধারণের জন্য ওই বৈঠকে মিলিত হয়েছিল বলে আটককৃতরা স্বীকার করেছেন। আটকৃকতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হবে বলেও এই কর্মকর্তা জানিয়েছেন। পুলিশ সুপার আরও বলেন, সিরাজগঞ্জে জঙ্গীবাদ প্রতিরোধে পুলিশের পাশাপাশি কমিউনিটি পলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। উল্লেখ্য, এই চার জেএমবি সদস্যসহ গত ৩ মাসে গোয়েন্দা পুলিশ সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও উল্লাপাড়ার বিভিন্ন গ্রাম থেকে ৮জন নারী সদস্যসহ ১৬জন জেএমবি সদস্য আটক করেছে। এদের কাছ থেকে গ্রেনেড তৈরীর সরঞ্জামসহ বিপুল পরিমাণ জেহাদী বই উদ্ধার করা হয়েছে। এছাড়াও আটককৃত ৮ নারীর মধ্যে চার নারী ছিল আত্মঘাতী স্কোয়াডের সদস্য।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...