শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কের বিবিএর উদ্যোগে খণ্ড খণ্ড ডিভাইডার ও ফোরলেন সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ এলাকায় ওই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) প্রধান প্রকৌশলী মোঃ কবির আহম্মেদ।

উদ্বোধনের সময় বিবিএর স্থানীয় নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সেতু বিভাগের প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সেতু রক্ষণাবেক্ষণ চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাফিক ম্যানেজার লে. কমোডর (অব.) মুজাহিদ উদ্দিনসহ বিবিএ ও সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান প্রকৌশলী সাংবাদিকদের জানান, সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের সয়দাবাদ, মুলিবাড়ি, কোনাবাড়ি ও নলকাসহ চারটি পয়েন্টে ১০ কোটি টাকা বায়ে প্রতিটি ২০০ মিটার ডিভাইডার ও ফোরলেন সড়ক নির্মাণের কাজ শুরু করা হলো। পরবর্তী সময়ে সেতুর পশ্চিম পাড়ের গোল চত্বর থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় পর্যন্ত ১৯ কিলোমিটার অংশেই পর্যায়ক্রমে একই ধরনের প্রকল্প হাতে নেওয়া হবে।

প্রসঙ্গত, মীর আকতার কনস্ট্রাকশন কোম্পানি ডিভাইডার ও ফোরলেন সড়ক নির্মাণের কাজ করছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক