শাহজাদপুর সংবাদ ডটকম সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্বহত্যা করেছে রায়হান সেখ (৩০) নামে এক যুবক। শনিবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রায়হান সেখ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। রেলওয়ে পুলিশ (জিআরপি) ও স্থানীয়সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের যুবক রায়হান সেখ পারিবারিক বিরোধের কারনে শনিবার দুপুর সোয়া একটার দিকে শহীদ এম মনসুর আলী ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের মধ্যবর্তি স্থান সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে আকস্মিকভাবে ঢাকা থেকে ঈশ্বরদিগামী তেলবাহি একটি ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে রেলওয়ে পুলিশ (জিআরপি) সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি) উপ-পরিদর্শক (এস আই) হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ... শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
পরিবেশ ও জলবায়ু
শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
অপরাধ
‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার

