উল্লাপাড়া সংবাদদাতাঃ উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকার একটি বাড়ীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন (জেএমবির) ৩ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত পৌনে ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জেএমবি সদস্যরা হল, উল্লাপড়া উপজেলার চাকশা দক্ষিনপড়া এলাকার মৃত আবু বক্কারের ছেলে ইসরাফিল (২৪), চর মোহনপুর পশ্চিমপাড়া গ্রামের হাজী আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (৩২) ও চর মোহনপুর উত্তরপাড়া গ্রামের পর্বত আলীর ছেলে আলমাস আলী (৩০)। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান জানান, উল্লাপড়ার মোহনপুর এলাকায় কয়েক জন জেএমবি সদস্য নতুন সদস্য সংগ্রহ করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদী বইও উদ্ধার করা হয়। পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, জেএমবির শীর্ষ নেতা সামিউল ওরফে রবিন ওরফে তালহার মাধ্যমে এরা জেএমবিতে যোগদান করেছেন এবং তার নির্দেশে ওই এলাকায় নতুন জেএমবির সদস্য সংগ্রহর কাজ করছিল। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। মুল হোতাসহ এদের সাথে আরো কারা জড়িত তাদেরকে সনাক্ত করে গ্রেফতার করা হবে বলেও তিনি জানান।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা
লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...
রাজনীতি
শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার
শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজ...
জাতীয়
শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে আওয়ামী লীগের দাপ্তরিক পত্র দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া
শাহজাদপুর প্রতিনিধি : একটি অনুষ্ঠান সফল করতে ‘কেন্দ্রীয় আওয়ামী একটি লীগের একটি দাপ্তর...
শিক্ষাঙ্গন
জেএসসি ও জেডিসি ২০১৪ পরীক্ষার রুটিন
অপরাধ
শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক
পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, হারুনুর রশিদ (৪৫), মোহাম্মদ মোতাহারুল মাস্টার (৭০), আল আম...
জাতীয়
রবি'র ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেলেন প্রফেসর ড. মোঃ শাহ্ আজম
মঙ্গলবার (৭ডিসেম্বর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে
