শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশের নেতৃত্বে শহরের ইসলামিয়া কলেজ থেকে মিছিলটি বের হয়ে ইবি রোডস্থ চাররাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলন হক রঞ্জু, কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের যুগ্ম আহবায়ক কাজল আহমেদ, শহর ছাত্রদল নেতা আলামিন খান, শিপু ও হাবিব বক্তব্য রাখেন। মিছিলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

সম্পর্কিত সংবাদ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

আইন-আদালত

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

ইতিহাস ও ঐতিহ্য

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

রাজনীতি

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও গণমানুষের কল্যাণে যেসকল উন্নয়ন করে চলেছেন ত...