বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে বুধবার নতুন করে ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৯১৪। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ২৭ জন, বেলকুচিতে ২, কামারখন্দে ৩, চৌহালীতে ২, উল্লাপাড়ায় ১, শাহজাদপুরে ১ ও রায়গঞ্জে ১ জন রয়েছেন। বুধবার বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর জানান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট ১৯২ জন সুস্থ হয়েছেন। মোট ৯ জনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের সিভিল সার্জন জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, জেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় বেলকুচি উপজেলায়। এখন পর্যন্ত জেলায় সংক্রমণের দিক দিয়ে সবচেয়ে বেশি রোগী সিরাজগঞ্জ সদর উপজেলায়। এরপরই বেলকুচির অবস্থান। জেলার নয়টি উপজেলাতেই সংক্রমণ শনাক্ত হয়েছে। তথ্য সুত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...