নিজস্ব সংবাদদাতাঃ এবারের চলতি বন্যায় সিরাজগঞ্জের ৬ উপজেলার কৃষকদের মেরুদন্ড ভেঙ্গে গেছে। ঘাম ঝরানো পরিশ্রমের ফসল চোখের সামনে পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। তাই সিরাজগঞ্জের কৃষকের চোখে এখন কান্নার অশ্রু ঝরছে অঝোর ধারায়। সর্বস্ব হারিয়ে নির্বাক তারা। তারা স্বপ্নের ফসল হারিয়ে ঋনের বোঝা মাথায় নিয়ে ঘুরছে। মাত্র দুই সপ্তাহের বন্যা এভাবে নিঃস্ব করে দিয়েছে এ জেলার কৃষদের। বন্যায় ধানের পাশাপাশি পাট, বাদাম, আখ, কলা, সবজি ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
সিরাজগঞ্জ জেলা কৃষি, ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সুত্রে জানা গেছে, এবারের বন্যায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর, সদর, উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি ও চৌহালী উপজেলার ১লাখ ৩৩ হাজার কৃষক ক্ষতি গ্রস্ত হয়েছে। তাদের এ ক্ষতির পরিমান প্রায় ১১২ কোটি ৮০ হাজার টাকা বলে জানা গেছে। বন্যায় ডুবে গেছে প্রায় ২৫ হাজার হেক্টর আবাদি জমির ফসল। এ ছাড়া নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে শত শত হেক্টর জমি। এতে জেলার ৬টি উপজেলার ৪৭টি ইউনিয়নের ১৫ হাজার ৬শ হেক্টর জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব জমির মালিক ও কৃষক সব কিছু হারিয়ে এখন নির্বাক।
শুধু ফসলি জমিই নয় জেলার মৎস্য ভান্ডার খ্যাত চলনবিল অঞ্চলের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুরের পুকুর ও মাছের খামার বন্যার পানিতে ভেসে গেছে। ফলে মাছ চাষিরাও চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওমর আলী শেখ জানান, এবারের বন্যায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিরাজগঞ্জের ৬টি উপজেলা। বন্যায় কৃষকের আমন ধান, আউশ ধান, পাট, কলা, ধানের বীজতলা ও সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারী ভাবে অনুদান প্রদান করা হলে তবেই তারা বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। তিনি বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তপক্ষকে অবগত করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
ধর্ম
শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...
বাংলাদেশ
পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ
সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...
