রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

007শাহজাদপুর প্রতিনিধিঃ গত শুক্রবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুলে মাইক্রোবাস চাাঁপায় ২ নারী সহ ৪ জন ভটভটি যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতরা হলো স্থানীয় বড়গোছা গ্রামের নবা ফকিরের স্ত্রী চায়না ও একই গ্রামের রজব আলী এবং কামারখন্দ উপজেলার সৈয়দগাতী গ্রামের শেখ নাসিরের স্ত্রী রেহানা খাতুন, একই উপজেলার বড়ধুল গ্রামের আব্দুল হামিদ (৬০)। সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় যাত্রী বোঝাই একটি ভটভটি থেকে যাত্রী নামার সময় দ্রুতগামী একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি যাত্রীদের চাঁপা দেয়। এতে ঘটনা স্থলেই ২ যাত্রী নিহত হয়। এছাড়াও আরও ৫ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে স্থানীয় সলঙ্গা থানার বড়গাছা গ্রামের রজব আলী, তার ছেলে নাজমূল ও হামিদসহ অজ্ঞাত এক বৃদ্ধকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে রজব আলী ও হাসপাতালে আব্দুল হামিদ মারা যায়। অজ্ঞাত বৃদ্ধর অবস্থা আশংকাজনক হওয়ায় বেলা সাড়ে ১০ টায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। তবে নাজমুলের অবস্থা আশংকামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। পুলিশ দূর্ঘটনা ঘটানো মাইক্রোবাসটি জব্দ করেছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ থানায় মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...