সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জে জেএমবির কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আব্দুল নুরসহ ৫ নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহন করেছে আদালত। সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) আদালতে বিচারক ড. ইমান আলী শেখ সাক্ষীদের সাক্ষ্য গ্রহনের পর আগামী ১৭ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহনের দিন ধার্য করেন। ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাজমুল হুদা ইব্রাহিম খলিল ইমন জানান, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাক্ষী হিসেবে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার আসামীরা হলেন: জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুল নুর, এহসার সদস্য নুরুজ্জামান আরিফ, গায়েবে এহসার সদস্য আবুল কালাম আজাদ, ফারুক আহম্মেদ ও নুর ইসলাম সাগর। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ২৪ এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার এন্ড কেনেট রোজারিও। উল্লেখ্য ২০১৪ সালের ৩১ অক্টোবর শুক্রবার রাতে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম পাড়ের সিরাগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে জেএমবির এই ৫ নেতাকে আটক করে র্যাব১২। এসময় তাদের কাছ থেকে ৪৯টি প্রাইমারী ডেটোনেটর, ৪৫টি বোতাম টাইম সার্কিট, ১০ কেজি পাওয়ার জেল, বিভিন্ন প্রকার ১৫৫টি সার্কিট সহ বিপুল পরিমান জিহাদী বই ও বোমা তৈরীর সরাঞ্জাম উদ্ধার করা হয়। এঘটনায় র্যাব-১২ অপরাধ দমন বিশেষ শাখার উপসহকারী পরিচালক (ডিএডি) রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ জিআরপি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
