বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
03 শাহজাদপুর সংবাদ ডটকমঃ কালারস টিভির ‘ঝলক দিখলা যা’ অনুষ্ঠানেও ‘কিক’ ছবির প্রচারণা চালাতে গিয়েছিলেন সালমান ও জ্যাকুলিন। অনুষ্ঠানের একপর্যায়ে এর বিচারক করণ জোহর জানতে চান, জীবনসঙ্গী হিসেবে কেমন মেয়ে পছন্দ করেন সালমান। জবাবে জ্যাকুলিনকে উদ্দেশ করে সালমান বলেন, ‘আমি ঠিক তাঁর মতোই মেয়ে চাই আমার জীবনে!’ ‘কিক’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সালমান খান ও শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এখন পর্যন্ত একাধিক সহ-অভিনেত্রীর প্রেমে মজেছেন ‘বিগহার্ট লাভারবয়’ তকমা পাওয়া সালমান। এবার খান সাহেবের নতুন প্রেমিকা হিসেবে শোনা যাচ্ছে সাবেক মিস শ্রীলঙ্কা খেতাব পাওয়া জ্যাকুলিনের নাম। বেশ কিছুদিন ধরেই সালমান-জ্যাকুলিনের সখ্যের খবর ভাসছে বলিউডের বাতাসে। সম্প্রতি এই জুটি রাত তিনটার দিকে সালমানের এক বন্ধুর বাড়িতে হাজির হওয়ায় তাঁদের প্রেমের গুঞ্জন নতুন করে ডাল-পালা মেলেছে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি সালমান তাঁর এক বন্ধুকে ফোন দিয়ে বলেন, তিনি ওই বন্ধুর বাড়িতে যাচ্ছেন। রাত তিনটার দিকে বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হন সালমান। সে সময় তাঁর সঙ্গে জ্যাকুলিনকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান সালমানের বন্ধু। সালমান-জ্যাকুলিন জুটির ‘কিক’ ছবি মুক্তি পেয়েছে ২৫ জুলাই। ১০০ কোটি রুপি বাজেটের ছবিটির আয়ের পরিমাণ এরই মধ্যে ৩০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ছবির শুটিংয়ের সময়ই সালমান ও জ্যাকুলিনের সখ্য সবার নজরে আসে। ছবির প্রচারণার সময় জনসমক্ষেই একে অন্যের প্রতি ভালো লাগার কথা প্রকাশ করেন তাঁরা। তাঁদের আচরণে স্পষ্ট বোঝা যায়, স্রেফ সহ-তারকার মধ্যে এই জুটির সম্পর্ক সীমাবদ্ধ নেই। ‘কিক’ ছবির প্রচারণামূলক একটি অনুষ্ঠানে সালমানের গালে চুমু এঁকে দেন জ্যাকুলিন। ঘটনার এখানেই শেষ নয়। বলিউডের অনেক অভিনেতা বড় পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করলেও এ ক্ষেত্রে পিছিয়ে আছেন সালমান। জ্যাকুলিনই প্রথম অভিনেত্রী যাঁর সঙ্গে পর্দায় চুমুর দৃশ্যে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন সালমান। বলিউডের প্রেমের চিরায়ত রীতি মেনে এখন পর্যন্ত অভিসারের খবর মুখে স্বীকার করেননি সালমান ও জ্যাকুলিন। কিন্তু তাঁদের কর্মকাণ্ড দেখে অনেকেই ধারণা করছেন, প্রেমের সম্পর্কে জড়িয়েছে এ জুটি।           শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/09/09/2014

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...