বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সরকারের সাবেক আইন সচিব শাহাজাদপুরের কৃতি সন্তান শেখ জহিরুল হক দুলাল বুধবার রাতে মৃত্যুবরণ করেন। রাতেই তার মরদেহ নিয়ে আসা হয় তার জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুরে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক এর মৃত্যুতে মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পক্ষে শোক জ্ঞাপন করে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পন করেন সিরাজগঞ্জের মাননীয় জেলা ও দায়রা জজ জনাব ফজলে খোদা মোঃ নাজির। বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী মন্ত্রী জনাব আনিসুল হক, এম.পি পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এর বিচারক জনাব মোঃ আব্দুলাহ আল মামুন। আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো: গোলাম সারওয়ারের পক্ষে শোক জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহাদৎ হোসেন প্রামানিক। এছাড়া বিচার বিভাগ সিরাজগন্জের পক্ষ থেকে শোক জ্ঞাপন করে পুস্পস্তবক করেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জনাব ফজলে খোদা মোঃ নাজির ও অন্যান্য বিচারকবৃন্দ। শোক প্রকাশ করেছেন শাহজাদপুর সংবাদ ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক শরীফ সরকার ও প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। এছাড়াও শোক প্রকাশ করেছেন স্থানীয় এমপি আলহাজ হাসিবুর রহমান স্বপন, সাবেক এমপি চয়ন ইসলাম। সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতি ও শাহজাদপুর উপজেলা আইনজীবি সমিতির শাহজাদপুর সহকারি কমিশনার ভুমি মাসুদ হোসেন পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পন করা হয়। সিরাজগঞ্জ জেলা পুলিশ, স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি জহিরুল হক আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। চাকরির মেয়াদ শেষ হলে ২০১৭ সালের ৬ আগস্ট তাকে দুই বছরের জন্য সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অবসরোত্তর ছুটি বাতিল করে ওই পদে নিয়োগ দেওয়া হয় তাকে। তার চাকরির মেয়াদ গত বছর ৭ আগস্ট শেষ হয়। আবু সালেহ শেখ মো. জহিরুল হক ১৯৫৮ সালের ৮ আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুগালি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত ফজলুল হক ও মা শামসুন নাহার। ১৯৭৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও একই বোর্ড থেকে ১৯৭৭ সালে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে তিনি এলএলবি (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

অপরাধ

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সিরাজগঞ্জের শাহজাদপুর শাখা-০৮ থেকে ঋণ...