বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেতকান্দি গ্রামের সাবিত্রী সাহা। মাস্টার্স শেষ করে পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতা। উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিদাঙ্গা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। ছোটবেলা থেকেই বই পাগল সাবিত্রী সাহা। আর এই বইয়ের প্রতি ভালবাসা থেকেই পথের মধ্যে গড়ে তুলেছেন পাঠাগার। পথচারী এবং সাধারণ মানুষের আত্মিক তৃষ্ণা মেটাতেই তাঁর এ উদ্যোগ। তাঁর মতে, অনেক মানুষ আছেন, যাঁরা বই পড়তে ভালোবাসেন, তবে নিয়মিত বই কিনে পড়ার সামর্থ্য রাখেন না। আবার সামর্থ্য থাকলেও ঘটা করে পাঠাগারে যাওয়া, পাঠাগারের সদস্য হওয়া, নিয়মিত চাঁদা দেওয়া—এসব প্রক্রিয়া অনেকের কাছেই জটিল মনে হয়। তাই ঝামেলা এড়িয়ে সহজে আর বিনা মূল্যে মানুষকে বই পড়ার সুযোগ করে দেওয়ার জন্যই তাঁর এই প্রচেষ্টা। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ট্রিট লাইব্রেরির ধারণা নিয়েই মূলত সাবিত্রী সাহা শাহজাদপুরে পথের মধ্যে গড়ে তুলেছেন ' পথেই বই পড়ি' নামের পাঠাগার। চলতি বছরের ভাষার মাস ফেব্রুয়ারিতে নিজের সংগ্রহে থাকা অল্প কিছু বই দিয়ে উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি গ্রামে পাঠাগারটি চালু করেছেন সাবিত্রী সাহা। অনেকেই সাবিত্রীকে নিরুৎসাহিত করলেও তিনি তাঁর লক্ষ্যে অটুট থেকে পিপাসার্ত পাঠকের তৃষ্ণা মেটাতে বদ্ধপরিকর। মূলত সাবিত্রী সাহা নিজের সংগ্রহে থাকা কিছু বই দিয়ে পাঠাগারটি চালু করলেও অনেকেই নিজেদের সংগ্রহের বই দিয়ে পথের পাঠাগারটি সমৃদ্ধ করতে সহযোগিতা করছেন। ইতোমধ্যেই পথের পাঠাগার সম্পর্কে জানতে পেরে ' দরিদ্র তারকা বইয়ের সঞ্চালক' নামের একটি অনলাইন বুক শপের পক্ষ থেকে বেশ কিছু বই দিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার মাকসুদ রহমান। সাবিত্রী সাহার এমন অভিনব প্রচেষ্টার প্রশংসা করে রবীন্দ্র পাঠকেন্দ্রের কর্ণধার অধ্যাপক শাহ আলম বলেন, উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। আশাকরি প্রতিষ্ঠানটি পিপাসার্ত পাঠকের তৃষ্ণা মিটিয়ে মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবিত্রী সাহা বলেন, পাঠাগারটি চালুর পর মানুষ খুব ভালোভাবে এটি গ্রহণ করেছে। এত দ্রুত যে মানুষের মাঝে পাঠাগারটি সাড়া ফেলেছে তা সত্যি অভাবনীয়। তিনি আরও জানান, পাঠাগারটি যেন টেকসই হয় এবং মানুষের উপকারে আসে সেদিকে লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে। সেইসাথে পরিকল্পনা আছে দেশের বিভিন্ন প্রান্তে এরকম পাঠাগার গড়ে তোলার।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

খেলাধুলা

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

গতকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল টিম ডিরেক্টর খালেদ মাহমুদের। কিন্তু করোনা ধরা পড়ায় বাসাতেই আইসোলেশনে থাকতে হচ্ছে তাঁ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে