চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের আসর মাঠে গড়িয়েছে মঙ্গলবার রাতে। আর চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি২০ ক্রিকেটের আসর শুরু হচ্ছে বুধবার রাতে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)ও চেন্নাই সুপার কিংস। হায়দ্রাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৮টায়। এর আগে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য আক্ষেপ ঝরেছে কেকেআরের অধিনায়ক গৌতম গাম্ভীরের কণ্ঠে। বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে সাকিবকে অনেক বেশি মিস করবে কেকেআর।’
আইপিএলে কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাকিব। ব্যাট ও বল হাতে বলিউড বাদশা শাহরুখ খানের দলটিকে ম্যাচ জেতানো সার্ভিস দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে কেকেআরের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগেও অংশ নেওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কোনো লিগে সাকিবের অংশ গ্রহণের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না তার। এদিকে, ইনজুরির কারণে কলকাতার হয়ে মাঠে নামা হবে না দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার মরনে মোর্কেলেরও।
বুধবার রাতে চেন্নাইয়ের মোকাবেলায় মাঠে নামার আগে তাই কেকেআর অধিনায়ক বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে এই ২ ক্রিকেটারকে অবশ্যই মিস করবে কেকেআর। যদি বলি যে, তাদেরকে মিস করবে না দল তাহলে মিথ্যে বলা হবে। বিশেষ করে সাকিবর অনুপস্থিতি পীড়াদায়ক। কারণ সে একজন দুর্দান্ত পারফরমার। তবে বাস্তবতা মেনে নিয়েই আশা করছি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করব আমরা। যদিও এটা ঠিক যে এই আসরে কলকাতা নাইট রাইডার্সের ইতিহাস এখন পর্যন্ত উজ্জ্বল নয়।’
এদিকে, উদ্বোধনী ম্যাচে কেকেআরকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বলেছেন, ‘আমাদের দলটি যথেষ্ট ব্যালেন্সড। আশা করছি জয় নিয়েই মাঠ ছাড়বে আমাদের দল।’
সম্পর্কিত সংবাদ
অপরাধ
কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
রাজনীতি
করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ
মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...
