দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের সবচেয়ে বড় তারকা কে? দক্ষিণ কোরিয়া, চীন, জাপান ও ভারতের মতো দেশগুলো থেকে অনেক অ্যাথলেটই অংশ নেন। কিন্তু সবাইকে পেছনে ফেলে বাংলাদেশের সাকিব আল হাসানই ছিলেন গেমসের মধ্যমণি।
গেমস ভিলেজে মাত্র এক সপ্তাহ ছিলেন সাকিব। কিন্তু এক সপ্তাহেই সবার মন জয় করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অটোগ্রাফ দেওয়া, ছবি তোলা থেকে শুরু করে সবাইকে খুশি করেন সাকিব।
গেমস ভিলেজে সাকিবের আশপাশে থাকার সুযোগ পেতেন স্বেচ্ছাসেবকেরা। সেই সুবাদে দক্ষিণ কোরিয়ার এক তরুণ সাকিবের কাছে একটা আবদারও করতে পেরেছিলেন। স্মারক হিসেবে বাংলাদেশি অলরাউন্ডারের ট্র্যাকস্যুটের জ্যাকেটটা চেয়েছিলেন সেই স্বেচ্ছাসেবক। সাকিব তার আবদার পূরণও করেন।
হংকংকে হারানোর পর সাকিব তার জ্যাকেটটি দিয়ে দেন। কিন্তু হোটেলে ফেরার সময় সাকিবের মনে পড়ে যে, জ্যাকেটের পকেটে তার মানিব্যাগ রাখা ছিল। ম্যানিব্যাগসহ জ্যাকেটটি সেই স্বেচ্ছাসেবককে দিয়ে দেন সাকিব। বিষয়টি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তা আমিনুল ইসলামকে জানান সাকিব। এরপর শুরু হয় সেই স্বেচ্ছাসেবককে খুঁজে পাওয়ার লড়াই। কিন্তু হাজার চেষ্টা করেও পুলিশ তাকে খুঁজে পায়নি। হতাশ হয়ে যায় আয়োজকরা।
এর পরই নায়ক বনে যান সেই স্বেচ্ছাসেবক। মানিব্যাগ ফিরিয়ে দিতে বাংলাদেশ ক্রিকেট দলের টিম হোটেলের সামনে হাজির হন ওই তরুণ। মোটা অঙ্কের অর্থ পেয়েও সাকিবের মানিব্যাগ ফিরিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেন দক্ষিণ কোরিয়ার ওই তরুণ।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
বিশ্বনেতারা কে কোন মোবাইল ব্যবহার করেন
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বুটজয়ী আঁখির পরিবারকে ৫ শতক জায়গা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়... মোঃ শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : ৬৭, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মু...
খেলাধুলা
সাকিবভক্ত কোরিয়ান তরুণের সততা!
খেলাধুলা
মেসি-নেইমারকে ছাড়িয়ে রোনালদো যেখানে সেরা
খেলাধুলা
ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে ধানের শীষের প্রার্থী ড. এম এ মুহিত বিপুলভোটে এমপি নির্বাচিত
রাজনীতি
নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আ.লীগের ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা
