বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৭ মাস পর আজ মঙ্গলবার শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশীটভূক্ত পলাতক ২৪ আসামীর মধ্যে ৭ জন আসামী শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্মপন করেছে। এ সময় আসামীপক্ষের আইনজীবী স্বেচ্ছায় আত্মসর্মপন করা ওই ৭ আসামীর জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হক আসামীদের জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আত্মসমর্পণকৃত আসামীরা হলেন, উপজেলার নলুয়া গ্রামের মো: মোকছেদের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), খাকদিয়ারের (শিবরামপুর) মৃত খবির উদ্দিনের ছেলে সাইফুল (৪৫),আন্ধারকোঠা পাড়ার মৃত আব্দুর জব্বারের ছেলে আজিজুল হক আপন (৫৫), চুনিয়াখালী পাড়ার মৃত দুলালের ছেলে আবু হানিফ (৪৫), দরগাহপাড়ার মৃত আজাদ প্রামানিকের ছেলে শাহজাহান আলী (৪৫), পুকুরপাড় গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে হুমায়ুন (৪৭) ও রামবাড়ী (ইসলামপুর) মহল্লার মৃত আবু বক্কার সিদ্দিকের ছেলে মাহবুবুল আলম আকন্দ ওরফে সোহেল। এদিকে শিমুল হত্যা মামলার চার্জশীটভূক্ত অন্যতম আসামী হুমায়ুন কবিরের পিতার নাম ভূল হওয়ায় আমলি আদালতের অনুমতি নিয়ে উক্ত নাম সংশোধন পূর্বক পুলিশের দাখিল করা সম্পূরক চার্জশীট গতকাল আদালত কর্তৃক গৃহিত হয়েছে। এছাড়া হাইকোর্ট থেকে জামিন পাওয়া এ হত্যা মামলার অপর ১৩ আসামী গতকাল আদালতে হাজির হলে আদালত তাদের জামিন বহাল রাখেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী এডিশনাল পিপি এ্যাডভোকেট আবুল কাশেম ও উপজেলা চৌকি আদালতের সিএসআই প্রদ্যুৎ কুমার কর এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ২ মে বহুল আলোচিত সাংবাদিক শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম শাহজাদপুর পৌরসভার মেয়র (বর্তমানে বরখাস্তকৃত) হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে ৩৮ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। পুলিশ পৌর মেয়র মিরু সহ ১৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর ২৪ জন পলাতক থাকে। গত ১৩ জুন শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলি আদালত) উক্ত চার্জশীট গ্রহন করে পলাতক ২৪ জন আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন। এক পর্যায়ে পুলিশ পলাতক আসামীদের গ্রেফতার করতে ব্যার্থ হলে আদালত পলাতক আসামীদের মালামাল ক্রোকের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ পলাতক আসামীদের মালামাল ক্রোক করে। এদিকে মালামাল ক্রোকের সময় শিমুল হত্যা মামলার চার্জশীটভূক্ত অন্যতম আসামী হুমায়ুন কবিরের পিতার নাম মৃত শাজাহান আলীর স্থলে ভূলক্রমে হাজ্বী ইসমাইল হোসেন লিপিবদ্ধ করার বিয়ষটি ধরা পড়ে। এক পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে গত ১৩ আগষ্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে,এম রাাকিবুল হুদা আসামী হুমায়ুন কবিরের পিতার নাম সংশোধন পূর্বক একটি সম্পূরক চার্জশীট আদালতে দাখিল করেন। গতকাল উক্ত সম্পূরক চার্জশীট উপস্থাপন করা হলে আদালতের বিচারক মোঃ হাসিবুল হক তা গ্রহন করেন। এদিকে জামিন না মঞ্জুর হওয়া ৭ আসামীকে বিশেষ পুলিশি প্রহরায় গতকালই সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র জমা দান

রাজনীতি

শাহজাদপুরে মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র জমা দান

শাহজাদপুর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার শাহজাদপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ...