বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
বিশেষ প্রতিবেদক : শাহজাদপুরে দৈনিক সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার বিচারকার্য দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকার ও বিচার বিভাগের নিকট এবারও জোরালো দাবী জানিয়েছেন তার স্ত্রী, ছেলে-মেয়ে, স্বজন ও সহকর্মীরা। শিমুল হত্যাকান্ডের ৩ বছর উপলক্ষে আজ সোমবার সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত শোক সভায় বক্তারা এসব দাবি জানান। শাহজাদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, প্রয়াত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার, দৈনিক সমকাল সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, কোষাধ্যক্ষ সাগর বসাক, সহ-সভাপতি এমএ জাফর লিটন, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শিশির এবং ‘প্রেস ক্লাব শাহজাদপুর’র সাধারণ সম্পাদক ওমর ফারুক, সমকাল স্থানীয় প্রতিনিধি কোরবান আলী লাভলু প্রমূখ। বক্তারা বলেন, ‘সমকাল সাংবাদিক শিমুল হত্যাকান্ডের ৩ বছর অতিবাহিত হলেও বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দুরের কথা, এখনও চার্জ গঠন প্রক্রিয়াই সম্পন্ন হয়নি। অবিলম্বে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে চার্জ গঠন প্রক্রিয়া শেষ করে দ্রুত বিচারকার্য সম্পন্ন করার দাবি জানিয়েছেন বক্তারা।’ এর আগে শাহজাদপুর প্রেস ক্লাবে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, সাংবাদিক শিমুলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন, সাংবাদিক শিমুলের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন শেষে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকেরা পৌর এলাকায় শোক র‌্যালি বের করে। শোক র‌্যালিটি শাহজাদপুর প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক, উপজেলা পরিষদ ও কোর্ট চত্বর ঘুরে প্রেস ক্লাব চত্বরে শেষ হয়। এ শোক র‌্যালিতে অন্যান্যের মধ্যে নিউ এজ জেলা প্রতিনিধি সুলতানা ইয়াসমিন মিলি, সাপ্তাহিক জনতার মশাল’র নির্বাহী সম্পাদক এ্যাড. কবীর আজমল বিপুল, একুশে টিভি’র সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা, যুগান্তর ও বিজয় টিভির প্রতিনিধি মুমীদুজ্জামান জাহান, সমকাল শাহজাদপুর প্রতিনিধি কোরবান আলী লাভলু, একাত্তর টিভি’র প্রতিনিধি ফরিদ আহম্মেদ চঞ্চল, আমার সংবাদ প্রতিনিধি জহুরুল ইসলাম, নতুন সময় টিভি’র প্রতিনিধি রাজীব রাসেল, আজকালের খবর প্রতিনিধি মাসুদ মোশাররফ, বাংলাদেশের খবর প্রতিনিধি আবুল হাসনাত টিটো, শিমুলের স্ত্রী নুরুন্নাহার, মামা আব্দুল মজিদ মন্ডল, ভাই আবুল কালাম আজাদ, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক, মেয়ে তামান্না-ই-ফাতেমা প্রমূখ অংশ নেন। এছাড়া, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামে সকালে শিমুলের কবর জিয়ারত করেন তার সহকর্মী ও স্বজনেরা। উল্লেখ্য, গত ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর মহল্লাস্থ মেয়র হালিমুল হক মিরু’র বাড়ির সামনে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। ওই দিনই মুমূর্ষু অবস্থায় শিমুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন, ৩ ফেব্রুয়ারি আরও উন্নত চিকিৎসার জন্য শিমুলকে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। পরে শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে ১৮ জন নামীয় ও অজ্ঞাতনামা ২৫ জনসহ মোট ৪৩ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে মেয়র মিরুসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে সব আসামী জামিনে রয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...