সোমবার, ২৩ মার্চ ২০২৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার সকাল ১১টায় ঢাকা-রংপুর মহাসড়কে স্থানীয় চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,কেন্দ্রীয় সাংবাদিক নেতা নুরুজ্জামান প্রধান,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক শাহ আলম সরকার সহ-সভাপতি মোঃফেরদাউছ মিয়া,নুরুল ইসলাম,সাইদুর রহমান,সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন ও সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তাগণ সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি ও পরিবারের সদস্যদের জন্য ক্ষতি পূরনের দাবী জানান। উল্লেখ্যঃগত বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির গুলিবিদ্ধ হন এবং গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...