বুধবার, ২৫ মার্চ ২০২৬
মোহাম্মদ নাসিম সাংবাদিকদের প্রিয় বন্ধু। সব ধরণের সাংবাদিকদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। সকল মিডিয়ার সাংবাদিকদের সঙ্গেই তার আন্তরিকতা। সব ধরণের সাংবাদিকের সঙ্গে তিনি নিয়মিত কথা বলতেন, যোগাযোগ করতেন। দেশ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করতেন। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম সেনাশাসক এরশাদের জমানায় দলের প্রচার সম্পাদক হয়ে একজন মিডিয়াবান্ধব ও কর্মীবান্ধব নেতা হিসেবে লাইম লাইটে আসেন। নব্বই-উত্তর গণতন্ত্রের জমানায় পঞ্চম সংসদে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিরোধী দলের নেত্রী, মরহুম আবদুস সামাদ আজাদ বিরোধী দলের উপনেতা ও মোহাম্মদ নাসিম ছিলেন বিরোধী দলের চিফ হুইপ। পঞ্চম সংসদের মতো সংসদীয় রাজনীতিতে রাজনৈতিক কর্মকাণ্ডমুখর এমন সংসদ আর কখনো আসেনি। সেই সময়ের বিরোধী দলগুলোর কর্মকাণ্ড  সংসদ বর্জন করার পরও সংসদ ও রাজপথ-কেন্দ্রিক ছিল। বিরোধী দলের উপনেতা, চিফ হুইপ নিয়মিত অফিস করতেন। বিরোধী দলের সদস্যরাও যেতেন। সাংবাদিকরা যেতেন। নাসিম ব্রিফ করতেন। আড্ডা দিতেন প্রাণখুলে। সাংবাদিকদের সঙ্গে তার বন্ধুত্ব আজীবনের। অসুস্থ হওয়ার আগে তিনি সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রণোদনার আবেদন করেছিলেন। এ সংক্রান্ত একটি দুর্লভ ভিডিও আমাদের হাতে এসেছে। পাঠকদের জন্য এই ভিডিওটি প্রকাশ করলাম। ভিডিওটি: নাসিমের দেওয়া বক্তব্যের ভিডিও

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ

শাহজাদপুর

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ মার্চ)...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...