বুধবার, ২৫ মার্চ ২০২৬
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় চার বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে অভিযোগ তুলেছে শিুশটির পরিবার।শিশুটির মা জানান মঙ্গলবার দুপুরে পাশের বাড়ীর খোকন নামে এক যুবক বাড়ীতে মোবাইল চার্জ দেয়া কথা বলে ঘড়ে প্রবেশ করে। এসময় শিশুটি খাঠের উপর খেলা করছিলো তাকে একা পেয়ে খোকন তাকে ধর্ষন করে পরে শিশুটির চিৎকার শুনে মা ছুটে এলে বখাটে যুবকটি দৌড়ে পালায়। মঙ্গলবার রাতে গ্রামে প্রাথমিক ভাবে চিকিৎসা করা হলেউ বুধবার তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। বখাটে যুবক খোকন তার শ্বশুর বাড়ীতে ঘড় জামাই থাকে মেয়েটির বাড়ীতে তার নিয়মিত যাতায়াত ছিলো। যুবকটির শশুর বাড়ীর লোকজনকে অভিযোগ করলে তারা বিচারের আশ্বাষ দিলেউ পরে আর কর্ণপাত করেনি। এঘটনায় অভিযুক্ত যুবকদের পরিবারের চাপে এখন পর্যন্ত থানায় মামলা করা হয়নি তবে চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পরে থানায় মামলা করা হবে বলে জানিয়েছে ধর্ষিত শিশুটির মা। সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের গাইনী ও প্রসুতি বিভাগের চিকিৎসক ডা: আঞ্জুমান আরা বকুল জানিয়েছেন শিশুটির প্রাথমিক পরীক্ষা নীরীক্ষা করা হয়েছে তাতে ধর্ষনের কিছুটা আলামত পাওয়া গেছে । সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুর রফিক জানিয়েছেন প্রাথমিক ভাবে বিষয়টি আমরা জেনেছি অভিযুক্ত বখাটে যুবক কে গ্রেফতারের পক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হলে আমরা মামলা গ্রহন করে আইনগত ব্যবস্থা গ্রহন করব।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...