বুধবার, ২২ এপ্রিল ২০২৬
অনলাইন ডেস্ক: বিদ্যুতের লোডশেডিং হলে বিভিন্ন অফিস,আদালসহ বানিজ্যিক, আবাসিক প্রতিষ্টান গুলো বন্ধ করার সময় অনেকেই বৈদ্যতিক লাইট,ফ্যান,এসি সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যান। পর্বতী সময়ে বিদ্যুৎ আসলে তা পূর্নরায় চালু হয়ে যাওয়ায় বিদ্যুতের ব্যাপক অপচয় ঘটে। এতে প্রতিষ্টান গুলোর গুনতে হয় বাড়তি বিল। অপর দিকে বিপর্যয় ঘটে বিদ্যুৎ খাতে। উল্লেখিত সমস্য সমাধান কল্পে সিরাজগঞ্জের সলঙ্গা থানার দাদপুর গ্রামের মকুল চন্দ্র সরকারের টেলিভিশন মেকার অদ্বৈত্য কুমার সরকার আবিস্কার করেছে বিদ্যুত অপচয় রোধক ডিভাইস। অদ্বৈত্য কুমার সরকার তার আবিস্কৃত বিদ্যুত অপচয় রোধক ডিভাইস এর নাম দিয়েছে অটোমেটিক ষ্ট্যান্ডবাই মুড সুইচ। বৈদ্যুতিক সুইচ বোর্ডে তার এই আবিস্কৃত অটোমেটিক ষ্ট্যান্ডবাই মুড সুইচ প্রতিস্থাপন করলে বিদ্যুৎ পুনরায় সঞ্চালন হলেও অটোমেটিক লাইট,ফ্যান,এসি ইত্যাদি যন্ত্র্যাংশ চালু হবে না। অদ্বৈত্য কুমার সরকার জানান, তার আবিস্কৃত এই অটোমেটিক ষ্ট্যান্ডবাই মুড সুইচ’র কোন কোম্পানি তৈরী করলে এর দাম পড়বে মাত্র ৭০-৯০টাকা। অবশ্য নিজ হাতে তৈরীর করায় এর খরচ পড়েছে ১৭০-১৮০ টাকা। কৃষক পরিবারের সন্তান অদ্বৈত্য সরকার। পরিবারের খরচ চালাতে দশম শ্রেনীতে পড়া লেখা অবস্থায় তাকে হাল ধরতে হয় সংসারের।এক পর্যয়ে সে বেছে নেয় টেলিভিশন মেরামতের পেশা। এক দিন তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার আগে মুহুর্তে দেখা দেয় বিদ্যুতিক লোডশেডিং। ভুলে কর্মস্থলের লাইট,ফ্যান ও অন্যান্য সুইচ বন্ধ না করেই সে বাড়ি ফেরে। একদিন পড় কর্মস্থলে ফিরে এসে দেখে তার কর্মস্থলে ব্যাপক বিদ্যুৎ অপচয় হয়েছে। এর পর থেকে সে চিন্তা করতে থাকে কিভাবে বিদ্যুৎ অপচয় বন্ধ করা যায়। তার এ চিন্তা থেকেই সে এই বিদ্যুৎ অপচয় নিয়ন্ত্রন ডিভাইস তৈরী করে। সচেতন মহলের দাবী অদ্বৈত্য কুমার সরকারের এই আবিস্কৃত ডিভাইসটি সরকারী ভাবে পরীক্ষা নিরীক্ষা করে বাজারে ছাড়লে অনেকাংশে বিদ্যুৎ অপচয় কমবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...