মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যমুনা নদীতে আরেকটি টার্ণেল নির্মাণে সরকারের চিন্তা ভাবনা আছে। পরিকল্পনাটি প্রক্রিয়াধীন আছে। এলেঙ্গা থেকে বুড়িমারি পর্যন্ত সড়ক চার লেন করা হবে। ইউপি নির্বাচনের বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা এমপি মন্ত্রীরা আগামী নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হতে পারেন। মানুষ আর রাজনৈতিক দেয়াল চায়না । তারা সমঝোতা চায়। রাজনৈতিকদের মিথ্যাচারের রাজনীতি ছাড়তে হবে। আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর রবীন্দ্র কাছাড়ি বাড়ি মিলনায়তনে আয়োজিত কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্ম উৎসব উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সবাইকে শহর থেকে বিল বোর্ড অপসারণ এবং রবীন্দ্রময় শাহজাদপুরকে রবীন্দ্রনাথের বৈশিষ্ট্য ও পরিবেশ হারিয়ে না যায় সে দিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান। তিনি বলেন, ইট পাথরে যেন শাহজাদপুর রবীন্দ্র কাছাড়ি বাড়ি ঢেকে না যায়। আমাদের সমাজে যে বিভাজনের যে রাজনীতি চলছে মানুষ আর তা চায়না। তারা সমঝোতা চায় রাজনীতিকদের কাছে। তিনি আরও বলেন, দেশের সবগুলো কানেকটিভিটি সড়ক পর্যায়ক্রমে চার লেন করা হবে। পদ্মা সেতু ও কর্ণফুলি টার্ণেল ২০১৮-১৯ সালের মধ্যে সমাপ্ত হবে। রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি বলেন, বাঙ্গালী জাতিকে তিনি বিশ্ব দরবারে পরিচিতি করেছেন আর বঙ্গবন্ধু তার চেতনাকে ধারন করে বাংলাদেশ উপহার দিয়েছেন। ফলে তাদের দুজন কেই মানুষ চিরদিন মনে রাখবে। তাদের কৃত্রির জন্য তারা সবার হৃদয়ে চির অমর হয়ে থাকবে। মন্ত্রী আরও বলেন, শাহজাদপুর-এনায়েতপুর সড়ক সংস্কার বর্ষা মৌসুমের পরেই শুরু হবে। এছাড়া তিনি সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের হাটি কুমরুল গোল চত্ত্বর এলাকার বেহাল দশার সংস্কার আগামী ঈদের আগেই শেষ করার নির্দেশ প্রদান করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, প্রফেসর আজাদ রহমান, ড. সাজ্জাদ হায়দার লিটন, আওয়ামীলীগ নেতা হোসেন আলী হাসান, মোস্তাক আহমেদ, শামীম আহমেদ প্রমুখ। এ সমাপনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ ও ঢাকার শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...