শাহজাদপুর সংবাদ ডটকম :- সরকারি বেতনভাতা বঞ্চিত কমপিউটার শিক্ষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে ঢাকায় মানব বন্ধন পালিত হয়েছে। মানববন্ধন শেষে শিক্ষকেরা কমপিউটার বিষয়ে শর্ত শিথিল করে কমপিউটার শিক্ষকদের এমপিওভুক্তসহ বেতনভাতা প্রদানের দাবীতে শিক্ষা মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি পেশ করেছেন। বর্তমান আওয়ামীলীগ নেতৃত্বাধীন জোট সরকার ডিজিট্যাটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার ওপর অধকি গুরুত্ব আরোপ করছেনে ।কিন্তু শিক্ষকরা দু:খ প্রকাশ করে বলেছেন যে, ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর ‘কম্পিউটার শিক্ষক’দের বেতন ভাতা না দিয়ে কম্পিউটার বিষয় খোলার অনুমোদনের ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে। জানাগেছে, সরকারী বিধি অবলম্বন করে প্রতিটি স্কুলে একজন করে কম্পিউটার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিধি অনুযায়ী সকল কম্পিউটার শিক্ষকবৃন্দ নিয়োগ প্রাপ্ত হয়েছেন। কিন্তু যৌক্তিভাবে নিয়োগ দেয়ার পরও অজ্ঞাত কারনে শিক্ষকদের সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। এদিকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কমপিউটার শিক্ষকদের বেতনভাতা প্রদান করা হচ্ছে। পক্ষান্তরে গুটিকয়েক শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষকদের সরকারী বেতন –ভাতা প্রদান করা হয় না। কিন্ত ঐ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরকারের সকল বিধি-বিধান মেনে নিয়েই শিক্ষকদের নিয়োগ দেয় হয়েছে। নিয়োগপ্রাপ্তরা শিক্ষকরা যথারীতি তাদের দায়িত্ব পালন করছেন। তারা নিয়মিত ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী পর্যন্ত আমরা তথ্য ও যোগাযোগ বিষয়ের পাঠদান করে আসছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন নং শিম শাঃ১৩/এমপিও-১২/২০০৯ (অংশ) ৩৯৬ তারিখ-১৩-১১-২০১১ খ্রিঃ অতিরিক্ত শ্রেণী শাখা/বিভাগ খোলার ক্ষেত্রে উক্ত শ্রেণী শাখা/বিভাগের বিপরীতে নিযুক্ত শিক্ষকের বেতন-ভাতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বহন করতে হবে বলে পষ্ট উল্লেখ রয়েছে। । এছাড়াও কম্পিউটার শিক্ষক অর্থাৎ কম্পিউটার বিষয় কোন অতিরিক্ত শ্রেণী শাখা/ বিভাগ নয় বা এর আওতায় পড়ে না । তাছাড়া কম্পিউটার শিক্ষক প্যাটার্নভূক্ত ১১ (এগার) জন শিক্ষকের একজন । যেহেতু কম্পিউটার একটি আবশ্যিক বিষয় সুতরাং কম্পিউটার শিক্ষকও একজন আবশ্যিক শিক্ষক । এই আবশ্যিক শিক্ষকের বেতন- ভাতা নিশ্চিত করা সরকারের একান্ত দায়িত্ব ও কর্তব্য বলে শিক্ষকরা দাবী তুলেছেন। আর শিক্ষাই যদি জাতির মেরুদন্ড হয়? তাহলে আধুনিক “ডিজিটাল বাংলাদেশে” মেরুদন্ড কম্পিউটার শিক্ষা তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা । আর এ কারনেই মাননীয় শিক্ষকেরা শিক্ষমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশের মধ্যদিয়ে “ডিজিটাল বাংলাদেশ” গড়ার কারিগর কম্পিউটার শিক্ষকদের উপর থেকে ঘোষিত শর্ত তুলে নিয়ে বেতন- ভাতা নিশ্চত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা আবেদন জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
