বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ এ সময়ের হিট স্টার চলচিত্র নায়ক আনন্ত জলিল স্ত্রী চলচিত্র নায়িকা আফিয়া নুসরাত বর্ষা ও একমাত্র পুত্র আরিজ ইবনে জলিলকে নিয়ে গতকাল সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ চরপাড়া গ্রামে তার শ্বশুরালয়ে এলেন হেলিকপ্টারে চড়ে। একমাত্র সন্তান আরিজ ইবনে জলিলের প্রথম জন্মদিন উপলক্ষে এখানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে শাহজাদপুরের বিশিষ্টজনসহ অনন্ত জলিলের শ্বশুরালায়ের সকল আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১ টায় বেসরকারি একটি হেলিকপ্টারে গাড়াদহ স্কুল মাঠে এসে নামেন। এসময় গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী তাকে ফুল দিয়ে জামাই বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, সার্কেল এএসপি (শিক্ষানোবিশ) কল্লোল দত্ত, গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ছাত্তার, সহকারী শিক্ষক রওশন আলী, সহকারী শিক্ষিকা শামীম আরা পারভীন প্রমূখ। দুপুরের ভুড়িভোজে নায়ক দম্পতি এলাকাবাসীর সাথে এক টেবিলে বসে খাওয়া-দাওয়া শেষ করে সকলের সাথে হাসিমুখে কুশল বিনিময় করেন এবং খোঁজ-খবর নেন। এসময় তারা তাদের একমাত্র সন্তান আরিজ ইবনে জলিলের জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। এদিকে এলাকার জামাইকে কাছে পেয়ে গাড়াদহসহ আশপাশ এলাকার নারী ও শিশুরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তাদেরকে একনজর দেখতে ভীড় জমালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাশে অবস্থিত শ্বশুরালয় এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিকেলে ৩টায় এ নায়ক দম্পতি তাদের পুত্র সন্তানকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...