শাহজাদপুর সংবাদ ডটকমঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ নয়, ‘পাকবন্ধু’। ‘জাতির জনক’ নয় ‘জাতির হত্যাকারী’ ।
তারেক রহমান আরো বলেন, ‘শেখ মুজিব ৭ মার্চ কিংবা ২৫ মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে মুক্তিযুদ্ধে এতলোক মারা যেতো না। যার অদুরদর্শিতা কিংবা আপষকামিতার ফলে মুক্তিযুদ্ধে এত লোকের প্রাণহানি হয়েছে। তিনি ‘জাতির জনক’ হতে পারেন না; তিনি হত্যাকারী।’
তিনি বলেন, ‘৭ মার্চে পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়ে শেখ মুজিব বক্তৃতা শেষ করেছেন। ২৫ মার্চে স্বাধীনতার ঘোষণা দিতে অস্বিকৃতি জানিয়ে বলেছেন, এটি তার বিরুদ্ধে দেশোদ্রোহিতার দলীল হয়ে থাকবে। এরপর তিনি স্বাধীনতাকামীদের নাকে তেল দিয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন। তাই সঙ্গত কারণেই বলা যায়, শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ নয় ‘পাকবন্ধু’।’
পূর্ব লন্ডনের বেথনাল গ্রীনে ইয়র্ক হলে সোমবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বিশ্বনেতা শহীদ জিয়াউর রহমান : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তারেক রহমান এসব এসব মন্তব্য করেন।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/30.09.2014
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
আন্তর্জাতিক
অন্তঃসত্ত্বা হাতির সঙ্গে এ কেমন বর্বরতা!
ভারতের কেরালায় অন্তঃসত্ত্বা ১৫ বছরের একটি হাতি অরণ্য ছেড়ে স্থানীয় গ্রামে গিয়েছিল খাবারের সন্ধানে। গ্রামবাসীরা একট...
