শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ গত কয়েকদিনের ভারি বর্ষণ ও উজানের ঢলে শাহজাদপুর উপজেলার যমুনা, করতোয়া ও বড়াল নদীর পানি চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার সর্বত্র নতুন করে বন্যা দেখা দিয়েছে। নতুন এ বন্যার পানিতে নিচু এলাকার দুই শতাধিক ঘরবাড়ি ও ১০ হাজার হেক্টর আবাদি জমি ডুবে গেছে। এ ছাড়া দুই শতাধিক বিঘার বোনা আমন ধান ও সব্জি ক্ষেত ডুবে গেছে। পানি বন্দি হয়ে পরেছে উপজেলার লক্ষাধিক মানুষ।উপজেলার ১৩ টি ইউনিয়নে ১ মেট্টিকটন করে চাল সরকারী বরাদ্দ দেয়া হয়েছে। 02 (1)অধিকাংশ বন্যা দূর্গতরা অভিযোগ করেছে,তারা এখনো কোন ত্রাণ সামগ্রী তাদের হাতে এসে পৌছায়নি। ফলে তারা অর্ধহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন। অপরদিকে বন্যার পানিতে নতুন করে অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ডুবে যাওয়ায় চাহিদা অনুযায়ি ঘর না পাওয়ায় এ সব বিদ্যালয়ের অন্যত্র সরিয়ে নিয়ে খোলা আকাশের নিচে অথবা গাছ তলায় ক্লাস নেওয়া হচ্ছে। গ্রাম অঞ্চলের অধিকাংশ কাঁচা রাস্তা বন্যার পানিতে ডুবে যাওয়ায় গ্রামের মানুষ যাতায়াতে চরম দূভোগ পোহাচ্ছে। এ ব্যপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ ও দূর্গতদের তালিকা প্রস্তুত করে জেলা সদরে পাঠানো হয়েছে। এছাড়া দূর্গতদের জন্য ত্রাণ সামগ্রীর আবেদন জানানো হয়েছে। হাতে এসে পৌছালে তা দ্রুত বিতরণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...