সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নে বুধবার (০১জুলাই) পরিষদ চত্তরে ২'শ ২৫টি পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে কর্মহীনতার ফলে দিন আনা দিন খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং কেউ না খেয়ে মারা যাবেনা এ প্রতিশ্রুতি বাস্তাবায়নে প্রতি ইউনিয়নে ত্রান বরাদ্দ প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় আজ উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়।
অদ্য চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান(বাচ্চু), ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেখা মনি পারভিন, ইউপি সচিব মোঃ নাঈমুল ইসলাম ও ইউপি সদস্যগণ প্রমুখ।
বিতরণের এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (বাচ্চু) বলেন, প্রধানমন্ত্রীর প্রেরিত চাউল আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে ।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
বাংলাদেশ
অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ
